Saturday, December 26, 2009

OPERATING SYSTEM - UBUNTU ULTIMATE

উবুন্তু আল্টিমেট


আমরা সাধারন কম্পিউটার ব্যবহারকারীরা সবসময়ই একটা বড় সমস্যায় থাকি এবং সেটা হল ভাইরাস সমস্যা।এই সমস্যার কারনে প্রায়ই আমাদের এক্সপি সেটআপ দিতে হয়; আর এই সেটআপ এর কারনে কম্পিউটারের স্পীড অনেক কমে যায়। অবশ্য এই সমস্য হয় যারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে তাদের বেশি হয়।

আমরা সধারনত লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করিনা।কিন্তু লিনাক্স ব্যবহার করার অন্যতম সুবিধা হল এতে ভাইরাস দারা আক্রান্ত হবার শঙ্কা একদমই নাই।কিন্তু এর একটি অন্যতম অসুবিধা হলো ইন্সটল করা এবং প্রয়োজনীয় সফটওয়্যার না পাওয়া।এই সব সমস্যা কাটিয়ে অবশ্য লিনাক্স এর একটি ভারসন বাজার এসেছে।তার নাম হলো উবুন্তু।
উবুন্তুর নামটির সাথে এখন অনেকেই পরিচিত উবুন্তু এর ফ্রী ডিস্ট্রিবিউসন এর জন্য।উবুন্ততুর সবচেয়ে লেটেস্ট ভারসন হলো উবুন্তু ৯.১০।উবুন্তু যেকোন ভারসন এ শুধু অপারেটিং সিস্টেম দেয়া থাকে।আর কোন সফটওয়্যার দেয়া থাকে না।সব কোডেক গুলো দেয়া থাকে না।কোডেক গুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়।যা খুব ঝামেলা পুর্ন।তাছাড়া অনেক মডেমের ড্রাইভার দেয়া থাকেনা বলে মডেম ব্যবহার করা যায় না।তাই উবুন্তু ব্যবহার থেকে অনেকেই দূরে চলে যান।
                                     
                                







বাংলাদেশে উবুন্তু ব্যবহার জনপ্রিয় করার লক্ষে উবুন্তু বাংলাদেশ ফোরাম উবুন্তুর একটি বিশেষ ভারসন তৈরি করেছেন এবং এর বিশেষ বৈশিষ্ট্য হলো এর সাথে সবধরনের কোডেক দেয়া থাকে।যার জন্য নতুন করে কোন কোডেক ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয় না।শুধু ইন্সটল করুন এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর মত করে অবিকল ব্যবহার করুন।
উবুন্তুর এই বিশেষ ভারসন এর নাম হল উবুন্তু আল্টিমেট।এটি লিনাক্স এর ২.৬৮ ভারসন এর কা্র্ণেল এর উপর এডিট করে বানানো হয়েছে।কিন্তু এটি সহজলভ্য নয় এখনো।পরিচিত কারো কাছে না থাকলে পাওয়া যায় না।

তবে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন উবুন্তু আল্টিমেট।আমাকে ই-মেইল করুন।আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব।

ই-মেইল – dipu_mbstu@yahoo.com

1 comment: