Friday, December 25, 2009

ONLINE PAYMENT SYSTEM - ALERT PAY


এলার্ট পেয়ে (www.alertpay.com) হচ্ছে কাণাডার একটি অন্যতম প্রধান অনলাইনে অর্থ লেনদেনের প্রতিষ্ঠান। ২০০ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটির দ্রুত উন্নতি ঘটছে। বর্তমানে এলার্ট পেয়ে তে ত্রিশ লাখ অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে। এটি বাংলাদেশসহ বিশ্বের একশ নব্বই এর বেশি দেশে ২১ ধরনের অর্থ লেনদেনের সুবিধা দেয়।এলার্ট পেয়ে এর সাথে প্রায় ৪৬টি দেশের ব্যাংক এর সাথে চুক্তি রয়েছে।


এলার্ট পেয়ে কে ধরা হয় পেপালের প্রধান বিকল্প হিসেবে। বিশেষ করে যেসব দেশে পেপালের কোনো সার্পোট নেই, সেসব দেশের জন্য এলার্ট পেয়ে একটি আদর্শ মাধ্যম।এটি পেপালের মতোই নিরাপদ, দ্রুত সাশ্রয়ী অর্থ লেনদেনের পদ্ধতি। এর মাধ্যমে একজন ব্যবহারকারী থেকে অপর আরেকজনের কাছে মূহুর্তের মধ্যে অর্থ লেনদেন করা যায়। এতে খরচ পড়ে সর্বোচ্চ ৪ ডলার। অর্থ লেনদেনের জন্য প্রাপকের নাম বা ব্যাংক অ্যাকাউন্ট কিছুই জানার প্রয়োজন নেই।শুধু তার -মেইল ঠিকানাটিই যথেষ্ট। এলার্ট পেয়ে দিয়ে খুব সহজেই ২০ হাজারের ওপর ইকমার্স ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটা করা যায়। বর্তমানে বেশিরভাগ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এলার্ট পেয়ে সাপোর্ট করেএক্ষেত্রে তুলনামূলকভাবে কম খরচ পড়ে, মাত্র .%। ফ্রিল্যান্সিং সাইট ছাড়া কোনো ব্যক্তি থেকে অর্থ গ্রহণের জন্য কোনো ফি দিতে হয় না এলার্ট পেয়ে অ্যাকাউন্ট থেকে নিজের ব্যাংকে টাকা নিয়ে আসতে মাত্র ডলার খরচ পড়ে।


রেজিস্ট্রেশন পদ্ধতি

এলার্ট পেয়ে তে রেজিস্ট্রেশন খুবই সহজ তা কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যায়। তবে পুরো সুবিধা পেতে হলে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে।এলার্ট পেয়ে নিরাপত্তা জোরদার করার জন্য এটি প্রত্যেক ব্যবহারকারীকে দুইটি পদ্ধতিতে যাচাই করে থাকে।এগুলো হচ্ছে- ঠিকানা যাচাই, পরিচয় যাচাই


ঠিকানা নিশ্চিত করা

লগইন করার পর Home পৃষ্ঠায় Personal Starter Unverified অংশ থেকে (Check your verification status)লিঙ্কে ক্লিক করুন পরবর্তী পৃষ্ঠায় আপনাকে দেখাবে, দুইটি অংশ।একটি হল যেকোনো পরিচয় পত্র দিতে হবে।আর একটি হল যেকোনো ঠিকানা যাচাই পত্র,যেমন গত তিন মাসের ব্যাংক স্টেটমেণ্ট দিতে হবে।সবগুলোই সফটকপি দিতে হবে।ব্যস আপনি এখন থেকে যেকোনো লেনদেন করতে পারবেন।








ক্রেডিট/ডেবিট কার্ড যোগ করা

যাদের ক্রেডিট/ডেবিট কার্ড রয়েছে তারা ইচ্ছে করলে কার্ডটি যোগ করে কার্ডের টাকা এলার্ট পেয়েতে নিয়ে যেতে পারবেন বর্তমানে অনেকেরই পেওনার প্রদত্ত ডেবিট মাস্টারকার্ড রয়েছে এই কার্ডের বিভিন্ন সুবিধা রয়েছে।তবে এই কার্ডের টাকাকে শুধু এটিএম থেকে ক্যাশ হিসেবে তোলা হয়, ব্যাংকের সাথে এর কোনো যোগাযোগ নেই আপনি যদি কার্ডের টাকাকে আপনার ব্যাংকে জমা রাখতে চান, তাহলে এটিএম থেকে টাকা নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে।এটিএম থেকে এক দিনে একটি নির্দিষ্ট অঙ্কের বেশি অর্থ তুলতে পারবেন না ফলে বড় অঙ্কের অর্থের ক্ষেত্রে কয়েকদিনে টাকা জমা দিতে হবে, যা ঝামেলাপূর্ণ নিরাপদও নয়এলার্ট পেয়ের মাধ্যমে সে কাজ ঘরে বসে কয়েকটি ক্লিকের মাধ্যমেই করা যাবে এজন্য প্রথমে মাস্টারকার্ডটি এলার্ট পেয়েতে যোগ করুন কার্ডটি সঠিকভাবে যাচাই হবার পর উপরের মেনু থেকে Upload Funds লিঙ্কে ক্লিক করে Credit Card অপশনটি সিলেক্ট করুন এরপর আপনার কার্ডের পেছনে লেখা তিনটি সংখ্যার CVV2 কোড দিন এবং কত টাকা কার্ড থেকে এলার্ট পেয়েতে নিতে চান তা উল্লেখ করুনNext বাটনে ক্লিক করার সাথে সাথেই কার্ড থেকে এলার্ট পেয়ের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে এরপর মেনু থেকে Withdraw লিঙ্কে ক্লিক করে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠান কার্ড থেকে এলার্ট পেয়েতে টাকা আনতে .% চার্জ যুক্ত হবে, যা মাস্টারকার্ডের মাধ্যমে টাকা তোলার চেয়ে সাশ্রয়ী কারণ, পেওনারের মাস্টারকার্ড থেকে এটিএম-এর মাধ্যমে প্রতিবার টাকা তুলতে % চার্জ দিতে হয়।

বাংলাদেশী ফ্রিল্যান্সাররা তাদের পরিচিত ক্লায়েন্টের কাছ থেকে এই পদ্ধতিতে কোনো খরচ ছাড়াই সরাসরি অর্থ গ্রহণ করতে পারবেনএলার্ট পেয়ে একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে নিরাপদ এবং ঝামেলাহীন অনলাইন লেনদেনের মাধ্যম।



ফিডব্যাক : dipu.mbstu07@gmail.com


No comments:

Post a Comment